শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা লভ্যাংশ দিল বিএসআরএম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ৮১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে

2022-11-30T18:53:58+00:00
2022-11-30T18:53:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা লভ্যাংশ দিল বিএসআরএম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২১৯)
X

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ৮১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে গত ২০২১-২২ অর্থ বছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন বিএসআরএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি।

শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩০২টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ পৌনে আটশ কোটি টাকার বেশি। 

এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন আহমেদ এবং বিএসআরএমের সিনিয়র ম্যানেজার (আইআর) মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy