ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে : শেখ সেলিম

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি

দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল

2022-11-30T19:30:57+00:00
2022-11-30T19:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে : শেখ সেলিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭:৩০ পিএম   (ভিজিট : ২১৬)
X

দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। তিনি বলেছেন, ‘দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা যাতে সফলকাম হতে না পারে তার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাকে হত্যার আগে বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেছিল। ঘনিষ্ট হবার চেষ্টা করেছিল। অথচ তারাই এক সময়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।’

আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কের মুক্ত মঞ্চে আয়োজিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস. এম. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ সেলিম আরও বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি ভালবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে গোলমাল করবেন না। যারা গোলমাল করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও জঙ্গী- এদের কোন আত্মীয় স্বজনদের আশ্রয় দেয়া যাবে না।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy