বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না : পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

2022-12-01T17:55:04+00:00
2022-12-01T17:55:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না : পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৯১)
X

অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উন্নয়নের সমান সুফল পাচ্ছে।

আজ দুপুরে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভায় একথা বলেন গোলাম দস্তগীর গাজী। তিনি আরো বলেন, আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হলো বাংলাদেশ।

গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা অর্জন করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের মাতৃভূমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে মিলে একটি উন্নত, শান্তিময় ও অসাম্প্রদায়িক দেশ হবে। তিনি বলেন, প্রকৃত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষেরা যে ধর্মের অনুসারী হোক না কেন, তারা হলো সার্বজনীন, উদার ও অসাম্প্রদায়িক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মিতা অত্যন্ত  জরুরি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy