ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৮০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৪৪ জন।

2022-12-01T18:13:19+00:00
2022-12-01T18:13:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৩৮০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৪৪ জন। ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে কারও মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৫৪ জনই রয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৬৩ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৭৪০ জন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy