৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে রেমিট্যান্স কিছুটা বেশি এসেছে। নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স

2022-12-01T18:39:43+00:00
2022-12-01T18:39:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৬৫)
X

দেশে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে রেমিট্যান্স কিছুটা বেশি এসেছে। নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা  ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১০৭ টাকা ধরে)।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাস অক্টোবরে এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। ফলে অক্টোবর অপেক্ষা নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। 

আর ২০২১ সালের নভেম্বর থেকে ৪ কোটি ডলার বেশি এসেছে সদ্যবিদায়ী মাসে। গত বছরের নভেম্বর মাসে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy