‘ঘরোয়া রাজনীতি’র শিকার দিবালা!

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বিপাকে পড়ে গেছিল আর্জেন্টিনা। কিন্তু পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।

2022-12-01T20:34:36+00:00
2022-12-01T20:34:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘ঘরোয়া রাজনীতি’র শিকার দিবালা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২২০)
X

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বিপাকে পড়ে গেছিল আর্জেন্টিনা। কিন্তু পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ড। তাতে ড্রেসিংরুমে বইছে শান্তির সুবাতাস। কিন্তু সেই বাতাসে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে পাওলো দিবালা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আর্জেন্টিনার ঘরোয়া রাজনীতির শিকার রোমার এই ফরোয়ার্ড। দলে নিজের দায়িত্ব নিয়ে কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির উপর ক্ষুব্ধ তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। কিন্তু একবারের জন্যেও মাঠে দেখা যায়নি দিবালাকে। বিশ্বকাপের কিছুদিন আগে পর্যন্তও তাকে নিয়ে ছিল জল্পনা-কল্পনা। সব শঙ্কা কাটিয়ে দ্রুত ফিট হন দিবালা, জায়গা করে নেন বিশ্বকাপ দলে। কিন্তু খেলারই তো সুযোগ পাচ্ছেন না তিনি!

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর কোচ স্কালোনি স্বীকার করেছিলেন, ইনজুরি সমস্যা নয়, টেকনিক্যাল কারণেই দিবালাকে নামাননি তিনি। অবশ্য ভাবা হচ্ছিল, পোল্যান্ডের বিপক্ষে দিবালাকে খেলানোটা আদর্শ হবে। কিন্তু রোমার ‘রত্ন’কে উপেক্ষা করে থিয়াগো আলমাদাকে বেছে নেন স্কালোনি।  

২৬ জনের আর্জেন্টিনা স্কোয়াডে এখনো পর্যন্ত ২১ জন এক মিনিটের জন্য হলেও খেলেছেন। পোল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসরে অভিষেক হয় হেরমান পেসেইয়া ও থিয়াগো আলমাদার। কিন্তু ব্রাত্যই থাকলেন দিবালা!

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy