ছুটির দিনে পাতে রাখুন ফুলকপির বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

বাজারে এখন ফুলকপি সহজলভ্য। এই সবজি খেতে সবাই পছন্দ করেন। বিভিন্ন উপায়ে ফুলকপি রান্না করে খাওয়া যায়। মাছ

2022-12-02T11:21:19+00:00
2022-12-02T11:21:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটির দিনে পাতে রাখুন ফুলকপির বিরিয়ানি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:২১ এএম   (ভিজিট : ৩৪৫)
X

বাজারে এখন ফুলকপি সহজলভ্য। এই সবজি খেতে সবাই পছন্দ করেন। বিভিন্ন উপায়ে ফুলকপি রান্না করে খাওয়া যায়। মাছ বা মাংস দিয়ে তো ফুলকপি রান্না করে খেয়েছেন! তবে কখনো কি ফুলকপির বিরিয়ানি খেয়েছেন?

একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। দারুন স্বাদের এই বিরিয়ানি তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ

১. ফুলকপির টুকরো ৫০০ গ্রাম
২. বাসমতি চাল ৫০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি এক কাপ
৪. ভাজা পেঁয়াজ আধা কাপ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. জিরা বাটা ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. মরিচের গুঁড়া আধা চা চামচ
১০. এলাচ ২টি
১১. দারুচিনি ২টি
১২. কেওড়া জল আধা চামচ
১৩. কাঁচা মরিচ ৩টি
১৪. লবণ স্বাদমতো
১৫. তেল ৪-৫ টেবিল চামচ

পদ্ধতি

>>প্রথমে প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার কড়াইতে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো কষিয়ে নিন।

>>অল্প পানি মিশিয়ে ফুলকপি কষাতে থাকুন। আধা সেদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন।

>>এরপর আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো।

>>চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপি মিশিয়ে দিন।

>>এরপর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন।

>>এরপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ফুলকপির বিরিয়ানি। এিটি যেমন সুস্বাদু, ঠিক তেমনই স্বাস্থ্যকরও বটে।

বাবু/এসআর






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy