শীতে শরীর সুস্থ রাখতে যে ৫ ফল খাবেন

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

শীতকালে আমাদের শরীরের দিকে একটু বেশিই নজর দিতে হয়। এ সময় আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই

2022-12-28T12:48:10+00:00
2022-12-28T12:48:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শীতে শরীর সুস্থ রাখতে যে ৫ ফল খাবেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৩৬৯)
X


শীতকালে আমাদের শরীরের দিকে একটু বেশিই নজর দিতে হয়। এ সময় আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই শীতে খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে আনতে হয় বিশেষ কিছু পরিবর্তন। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ ফল। টক জাতীয় ফল ভিটামিন সি এবং ফাইবারের অন্যতম বড় উৎস। তাই শীতকালে বেশি করে খেতে হবে টক ফল। তাহলে দেখে নিন শীতকালে সুস্থ থাকতে যে ফলগুলো খাবেন।

*বরই

ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফল বরই। এটি হজমের জন্য বেশ সহায়ক। বরইতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান।

*কমলালেবু

ফলটিতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট যা সর্দি-কাশি সারায়। হজম শক্তি বাড়ায়। কমলালেবুতে আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম।

*জলপাই

জলপাইতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও সি। বাতের ব্যথা, হাঁপানি উপশমে ফলটি ভীষণ কার্যকরী।

*আমলকি

ভিটামিন সি সমৃদ্ধ আমলকি দাঁত, চুল, ত্বকের জন্য উপকারী। রক্তস্বল্পতা দূর করতেও ফলটি কার্যকরী ভূমিকা রাখে।

*পেয়ারা

ভিটামিন এ ও বি কমপ্লেক্স সমৃদ্ধ পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চোখের জন্যেও উপকারী এই ফল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy