বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির

2022-12-03T19:01:48+00:00
2022-12-03T19:01:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২২১)
X


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিএনপির দপ্তরের সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy