ডিপায়ের গোলে এগিয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

ম্যাচের ১০ মিনিটেই লিড নিয়েছে নেদারল্যান্ডস। এ সময় পাল্টা আক্রমণে যায় ডাচরা। ডানদিক থেকে মেম্ফিস ডিপায়েকে বল বাড়িয়ে

2022-12-03T21:36:23+00:00
2022-12-03T21:36:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিপায়ের গোলে এগিয়ে নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২০৪)
X


ম্যাচের ১০ মিনিটেই লিড নিয়েছে নেদারল্যান্ডস। এ সময় পাল্টা আক্রমণে যায় ডাচরা। ডানদিক থেকে মেম্ফিস ডিপায়েকে বল বাড়িয়ে দেন ডেনজেল ​​ডামফ্রিজ। বক্সের মধ্যে বল পেয়েই দূরের পোস্টে শট নেন ডিপায়ে। তার বুলেট গতির শট যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার ধরার সুযোগই পাননি (১-০)।

নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু:

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। যার সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

নেদারল্যান্ডসের শুরুর একাদশ:

অ্যান্ড্রিস নপারট, ভার্জিল ফন দাইক, নাথান আক, জুরিন টিম্বার, ফ্রেঙ্কি ডি জং, মার্টেন ডি রুন, ডেভি ক্লাসেন, ডেলি ব্লাইন্ড, ডেনজেল ​​ডামফ্রিজ, মেমফিস ডিপাইয়ে ও কোডি গ্যাকপো।

যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ:

ম্যাট টার্নার, টিম রেম, ওয়াকার জিমারম্যান, অ্যান্টোনি রবিনসন, সার্জিনো ডেস্ট, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, জেসুস ফেরেরা, ক্রিশ্চিয়ান পুলিসিক ও টিমোথি উইয়াহ।

বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনো মুখোমুখি হয়নি দল দুটি। এবারই প্রথম। আগে পাঁচবার প্রীতি ম্যাচে লড়েছিল দল দুটি। তার মধ্যে তিনটিতে জিতেছিল নেদারল্যান্ডস, একটিতে যুক্তরাষ্ট্র।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy