খালেদা জিয়ার বাসার সামনের রাস্তায় পুলিশের চেকপোস্ট

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার

2022-12-03T23:35:50+00:00
2022-12-03T23:35:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার বাসার সামনের রাস্তায় পুলিশের চেকপোস্ট
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫ পিএম   (ভিজিট : ২৫৮)
X


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ চেকপোস্ট বসানো হয়।

রাত ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে তিনি চেকপোস্ট বসানোর খবর পেয়েছেন। বাড়ির সামনের সড়কের দুই দিকে চেকপোস্ট বসানো হয়েছে।’

অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার বাসার রাস্তায় প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন। বর্তমানে তিনি গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজায়’থাকছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy