এমবাপের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপপর্ব থেকে বিদায়ের অতীত স্মৃতি চোখ রাঙাচ্ছিল ফ্রান্সকে। কিন্তু এমবাপে-দেম্বেলে-জিরোডরা কি সেই চোখ রাঙানিকে ভয় পায়?

2022-12-04T23:23:18+00:00
2022-12-04T23:23:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমবাপের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১:২৩ পিএম   (ভিজিট : ২৫৮)
X

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপপর্ব থেকে বিদায়ের অতীত স্মৃতি চোখ রাঙাচ্ছিল ফ্রান্সকে। কিন্তু এমবাপে-দেম্বেলে-জিরোডরা কি সেই চোখ রাঙানিকে ভয় পায়? ১৬ বছর পর প্রথমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে আসে তারা।

এরপর শেষ ষোলোর প্রথম ম্যাচে রোববার (০৪ ডিসেম্বর, ২০২২) আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে অনায়াস জয় তুলে নেয় তারা। পোলিশদের হারায় ৩-১ গোলে। এমন জয়ে জোড়া গোল করেছেন কালিয়ান এমবাপে। অপর গোলটি করেন অলিভার জিরোড। আর অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রবার্ত লেভানডোফস্কি।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেনেগালের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাবু/এসআর






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy