ব্রাজিল এখনও শিরোপার দাবিদার : মেসি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়েকে ২-০ ও

2022-12-05T19:55:22+00:00
2022-12-05T19:55:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিল এখনও শিরোপার দাবিদার : মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৮১)
X

কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়েকে ২-০ ও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল।

ফেভারিটদের মতোই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলো তিতের শিষ্যরা। তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে হোঁচট খায় ব্রাজিল। আর এতে অনেকেই ব্রাজিলকে ফেভারিটের তালিকা থেকে বাদ দিতে থাকে।

তবে ব্রাজিলকে ফেভারিটের তালিকা থেকে বাদ দিতে নারাজ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-কে বলেন, ‘ব্রাজিল এখনও শিরোপার দাবিদার। ক্যামেরুনের কাছে হারলেও তার বেশ ভালো খেলছে। আপনি ব্রাজিলকে হিসাবের বাইরে রাখতে পারবেন না। তারা বেশ শক্তিশালী দল।’

এই বিশ্বকাপে ঘটেছে বেশ কিছু অঘটন। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বেলজিয়াম ও জার্মানির মতো দল। এই প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘জার্মানির মতো দল বাদ পড়ায় আমি বেশ অবাক হয়েছি। এবারের বিশ্বকাপ দেখিয়ে দিচ্ছে সবাই সমান। বড়-ছোটোর হিসাব মাঠের বাইরে। মাঠে যারা ভালো খেলবে, দিন তাদের।’

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy