১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে : লিটন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী

2022-12-05T23:28:47+00:00
2022-12-05T23:28:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে : লিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১১:২৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইদিন সতর্ক থাকবে। বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে তা রুখে দেবে আওয়ামী লীগ।

আজ সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘১০ ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে বিএনপি কেন নয়াপল্টন নিয়ে জেদ করছে, সেটির পেছনে অনেক রহস্য থাকতে পারে। সরকার প্রথম থেকে তাদের সোহরাওয়ার্দী উদ্যান দিতে চেয়েছিল। আমরা জানি সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আপত্তির কারণ হলো, সোহরাওয়ার্দী উদ্যানকে তারা স্বাধীনতার পক্ষের জায়গা মনে করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ- এসব বিষয় বিএনপির জন্য মেনে নেওয়া কষ্টকর। ফলে সেটি তারা মানতে চায়নি। আর বড় মাঠে অত লোক সমাগম করাও তাদের জন্য কঠিন ব্যাপার। বিএনপি এখন সুর নরম করে সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতিত অন্য স্থান নিয়েও ভাবার কথা বলছে। এটি নিয়ে আলোচনা চলছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছি। আগ্রহীদের নাম প্রস্তাব চাওয়া হয়েছিল। যে নামগুলো এসেছিল, তা চুলচেরা বিশ্লেষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কৃষক লীগের নেতারা অত্যন্ত ভালো সংগঠক। তারা দীর্ঘদিন সেটা প্রমাণ দিয়ে এসেছেন। এখানে কৃষক লীগ আরও বড় হবে, আরও দৃঢ়ভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কৃষক লীগের অনেক কাজ করার সুযোগ রয়েছে।’

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নতুন কমিটিতে অ্যাড. আব্দুস সামাদ বকুল সভাপতি ও আল কামাল ইব্রাহিম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি এবং বিশেষ অতিথি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আব্দুল লতিফ তারিন।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy