বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক

2022-12-06T14:48:57+00:00
2022-12-06T14:48:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি ও সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান। জবিসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক সোহাগ রাসিফ ও সদস্য সচিব ইমরান হুসাইনের নেতৃত্বে সকলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত সবুজ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্যান্য সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১-২২ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক গতকাল সোমবার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy