নয়াপল্টনেই আমরা সমাবেশ করব: এ্যানী

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। আমরা সেখানে

2022-12-06T16:45:57+00:00
2022-12-06T16:45:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনেই আমরা সমাবেশ করব: এ্যানী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৪৫ পিএম   (ভিজিট : ২০৮)
X


বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করব না। আমরা   নয়াপল্টনে সমাবেশ করব।

আজ মঙ্গলবার নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশের ভেন্যু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ্যানী বলেন, ‘অতীতে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে। অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’

এর আগে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘রাজধানীর আরামবাগে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য বিএনপি মৌখিকভাবে অনুমতি চেয়েছে। কিন্তু আরামবাগে বড় কোনো মাঠ নেই। তারা আরামবাগের রাস্তাতে অনুমতি চেয়েছে। আমরা রাস্তায় সমাবেশের অনুমতি দেবো না।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy