রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয় সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন

2022-12-06T19:47:05+00:00
2022-12-06T19:47:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয় সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২২৪)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চিন্তা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১২টায় ডিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে OPolitical Ideas of Rabindranath Tagore শীর্ষক এই সেমিনারে মূল বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুব্রত মুখার্জী। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক সুব্রত মুখার্জীকে বিভাগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট উপহার দেন।

সেমিনারে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হক সেমিনারটি সঞ্চালনা করেন।

বাবু/জেএম










Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy