‘জিগস’ নেচে তোপের মুখে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

প্রি-কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গোলের পর বিশেষ ধরনের নৃত্য

2022-12-06T21:44:09+00:00
2022-12-06T21:44:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘জিগস’ নেচে তোপের মুখে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯:৪৪ পিএম   (ভিজিট : ১৮২)
X

প্রি-কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গোলের পর বিশেষ ধরনের নৃত্য করেন ব্রাজিলের ফুটবলাররা। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নেইমার-ভিনিসিয়াসরা।


ব্রাজিল ফুটবলারদের এ ধরনের উদযাপনকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইডেটের সাবেক তারকা ফুটবলার রয় কিন। 


প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। একে একে স্কোর শিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। কিন্তু বিপত্তি বাধে রিচার্লিচনের গোলের পর ব্রাজিল দলের উদযাপন।


৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ডাগআউটে ছুটে গিয়ে নাচের ভঙ্গিতে গোল উদযাপন শুরু করেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এতে যোগ দিয়েছিলেন কোচ তিতেও। ব্রাজিলিয়ান জিগস নামে এ গোল উদযাপনকে ভালোভাবে দেখছেন না ম্যানইউর সাবেক অধিনায়ক রয় কিন।


ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকালে রয় কিন বলেন, ‘আমি এটা মোটেও পছন্দ করিনি। অনেকে বলে এটা তাদের সংস্কৃতি। কিন্তু আমি মনে করি, এটা সত্যিই প্রতিপক্ষকে অসম্মান করা। আবার তাদের ম্যানেজারের যোগ দেওয়াটাকেও আমি মোটেও ভালো মনে করি না।’


বাবু/এসআর






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy