প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯:৫৩ পিএম (ভিজিট : ২০৩)

X
সবেমাত্র ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হয়েছেন পোল্যান্ডের ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। তার সদ্য অর্জন করা অভিজ্ঞতা থেকে জানিয়েছে, গতিময় এবং দুর্দান্ত ফিনিশার কিলিয়ান এমবাপ্পেকে থামানো ইংল্যান্ডের জন্য কঠিন হবে।
শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় পোল্যান্ড। সে ম্যাচে পোল্যান্ড দলের রক্ষণের দায়িত্ব ছিল ম্যাটি ক্যাশের ওপর। কিন্তু কিলিয়ান এমবাপ্পের কাছে হার মানতে হয় ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ম্যাটি ক্যাশকে।
ম্যাচের আগে ভিডিও দেখে এমবাপ্পেকে আটকানোর রণকৌশল সাজানোর চেষ্টা করে পোল্যান্ড। এ প্রসঙ্গে ম্যাটি ক্যাশ বলেন, ‘আমি তার ভিডিও ক্লিপগুলো দেখে পুরো বিকেল কাটিয়েছি। আমি জানতাম আমার জন্য এটি একটি কঠিন পরীক্ষা হতে চলেছে। বল পায়ে আমার দেখা সবচেয়ে দ্রুততম ফুটবলার তিনি।’
ম্যাটি ক্যাশের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডেই। ইংলিশ ক্লাব অ্যাস্টনভিলার নিয়মিত সদস্য। তাই ইংলিশ দল সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে তার। তিনি বলেন, ‘ইংল্যান্ড দল সম্পর্কে ভালো অবগত আছি। আমি মনে করি, কিলিয়ানের জন্য সীমা নির্ধারণ করা কঠিন। তিনি সব রেকর্ড ভাঙতে সক্ষম।’
বাবু/এসআর