নেতৃত্ব হারাতে পারেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামার আগে জাতীয় দলের কোচ সান্তোসের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো

2022-12-06T22:55:18+00:00
2022-12-06T22:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতৃত্ব হারাতে পারেন রোনালদো!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১০:৫৫ পিএম  আপডেট: ০৬.১২.২০২২ ১০:৫৯ পিএম  (ভিজিট : ২০২)
X

কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামার আগে জাতীয় দলের কোচ সান্তোসের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে বদলি করেছিলেন ফের্নান্দো সান্তোস। এরপর থেকেই নাকি দুজনের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সান্তোস জানিয়ে দিয়েছেন, তিনি ম্যাচে নামার আগে অধিনায়ক বাছবেন। অর্থাৎ রোনালদো অধিনায়ক নাও হতে পারেন।

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে যায় পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। সেই সময় ৩৭ বছরের রোনালদো যে অঙ্গভঙ্গি করেছিলেন, তা পছন্দ হয়নি সান্তোসের।

যদিও পরে রোনালদো বলেন, আমি যখন মাঠ থেকে বেরোচ্ছিলাম, তখন দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার আমাকে মাঠ থেকে তাড়াতাড়ি বেরোতে বলে। আমি ওকে চুপ করতে বলি।

সান্তোস বলেন, আমার ভাল লাগেনি ওটা। কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ।

যদিও সুইজ়ারল্যান্ডের বিরুদ্ধে কে অধিনায়ক হবেন তা পরিষ্কার করে বলেননি তিনি, আমি ম্যাচে নামার আগের মুহূর্ত অধিনায়ক ঠিক করি। কারা খেলবে তা এখনও জানি না। আমি এটাই করি। সেটাই করবো। খবর গার্ডিয়ান।

বাবু/এসআর 






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy