জাবিতে ফুটবল খেলা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে আ ফ ম কামালউদ্দিন হল এবং মওলানা ভাসানী হলের ছাত্রদের

2022-12-06T22:58:16+00:00
2022-12-06T22:58:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাবিতে ফুটবল খেলা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ পিএম   (ভিজিট : ২৩৫)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে আ ফ ম কামালউদ্দিন হল এবং মওলানা ভাসানী হলের ছাত্রদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই হলের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।


এতে উভয় হলের ছাত্ররা সংঘর্ষস্থল থেকে সরে গিয়ে নিজ নিজ হলের সামনে অবস্থান নেয়। ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যকার খেলা চলছিল। এ খেলা চলাকালে অফসাইড দেওয়াকে কেন্দ্র করে দুই হলের খেলোয়াড়রা বিবাদে জড়ায়। পরে দুই হলের দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় হলের ছাত্ররা। এতে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ উল হাসান বলেন, ‘বিকেলে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। আমরা হল দুটির সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’


বাবু/এসআর







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy