আর্জেন্টাইন শিবিরে স্বস্তি; অনুশীলনে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল ডি মারিয়া। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার।আগামী

2022-12-07T10:49:44+00:00
2022-12-07T10:49:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টাইন শিবিরে স্বস্তি; অনুশীলনে ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩৩৩)
X


চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল ডি মারিয়া। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার।

আগামী শুক্রবার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডি মারিয়া অনুশীলনে ফেরায় এই ম্যাচে লিওনেল স্কালোনির পুরো শক্তির দল পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।

কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে মঙ্গলবার বরাবরের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা। আগের দিনের অনুশীলনে ডি মারিয়া না থাকায় তাকে নেদারল্যান্ডস ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা জাগে। ওই দিন আর্জেন্টিনা কোচও মাঝমাঠের এই নির্ভরতাকে নিয়ে খোলাসা করেননি কিছু।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy