নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের

2022-12-07T16:53:32+00:00
2022-12-07T16:53:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যেই দলীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকাল পৌনে ৫টার দিকে কার্যালয়ে পৌঁছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

দুপুর তিনটা ১০ মিনিটে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে বিএনপি কর্মীরাও পুলিশের ওপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বাবু/জেএম







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy