বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদল নেতা আটক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মাহবুবুল আলম রবিন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি

2022-12-09T14:19:45+00:00
2022-12-09T14:19:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদল নেতা আটক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ২:১৯ পিএম   (ভিজিট : ২৫৮)
X

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মাহবুবুল আলম রবিন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি নিজেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বলে দাবি করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর জোর করে পুলিশের মোটরসাইকেলে তোলার সময় তিনি ‘খালেদার মুক্তি চাই’ বলে শ্লোগান দিতে থাকেন।

জানা গেছে, মতিঝিল জোনের এসি গোলাম রোহানীর নেতৃত্বে তাকে আটক করা হয়। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপি অফিসের সামনে তিনি সাংবাদিক পরিচয়ে ছবি ও ভিডিও নিচ্ছিলেন। এসময় সন্দেহ হলে তাকে কার্ড দেখাতে বলা হলে তা দেখাতে পারেননি। এরপর তার মোবাইল চেক করে জানা যায় তিনি ছাত্রদল করেন।

আটক ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না জানতে চাইলে পুলিশ জানায়, আপাতত তাকে আটক করে থানায় রাখা হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বাকিটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy