প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৪:১৩ পিএম আপডেট: ০৯.১২.২০২২ ৪:১৯ পিএম (ভিজিট : ১৯৭)

X
আগামীকাল শনিবার বেলা ১১টায় বিএনপির সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বেলা ১১টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপৎ আন্দোলন শরিক হবেন। তাদের উপস্থিতি হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি জানান, গোলাপবাগ মাঠে সমাবেশ হবে। সেখানে এবং সেখানকার আশপাশের রাস্তায় নিরাপত্তা জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।
বাবু/এসআর