ডেঙ্গুতে মৃত্যুশূন্য, একদিনে হাসপাতালে ভর্তি ১১৮

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে

2022-12-09T19:20:09+00:00
2022-12-09T19:20:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, একদিনে হাসপাতালে ভর্তি ১১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৭:২০ পিএম   (ভিজিট : ২১৪)
X


দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৬১ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে সারা দেশে এক হাজার ২১৭ জন ডেঙ্গু  রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৯২ জন ও ঢাকার বাইরে ৫২৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ৮১৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৭ হাজার ৮৫৬ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ৯৫৭ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৮ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ২ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ৩৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৩ জন মারা গেছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy