প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১:১৬ এএম আপডেট: ১০.১২.২০২২ ১১:৪৯ এএম (ভিজিট : ১৮২)

X
নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
এর আগে সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভামঞ্চে উপস্থিত হন। প্রথমে বক্তব্য দেবেন ঢাকা বিভাগের জেলা কমিটির সভাপতি ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে সমাবেশ থেকে দশ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বাবু/জেএম