বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে জবি ছাত্রলীগ

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুরান ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল

2022-12-10T12:12:46+00:00
2022-12-10T12:12:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে জবি ছাত্রলীগ
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম   (ভিজিট : ১৯১)
X

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুরান ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে জবি ছাত্রলীগ কর্মীরা অবস্থান নেয়।

এছাড়া এদিন জুমার নামাজের পর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাস ও পুরান ঢাকায় শোডাউন করে নেতাকর্মীরা। এছাড়াও সন্ধ্যার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়। পুরান ঢাকার বিএনপির অবস্থানকে নস্যাৎ করতে যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে ছাত্রলীগের নেতারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, ছাত্রদলসহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও পুরান ঢাকায় কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সতর্ক অবস্থানে থাকবে।

অন্যদিকে সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, গত ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি নেতা ইশরাকের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা অপচেষ্টা করলে তা রুখে দিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদলসহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy