আর্জেন্টিনার ম্যাচের সময় মার্কিন সাংবাদিকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালেই মারা গেলেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল। ম্যাচের অতিরিক্ত সময়ের শুরু দিকে হঠাৎ পড়ে যান ওই

2022-12-10T17:49:34+00:00
2022-12-10T17:49:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার ম্যাচের সময় মার্কিন সাংবাদিকের মৃত্যু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৩৭)
X


আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালেই মারা গেলেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল। ম্যাচের অতিরিক্ত সময়ের শুরু দিকে হঠাৎ পড়ে যান ওই সাংবাদিক।

প্রাথমিক ধারণ, ওই মার্কিন সাংবাদিক হার্ট অ্যাটাক করেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের সংবাদ সংগ্রহের সময় ‘জ্ঞান হারিয়ে পড়ে যান’ তিনি।
মার্কিন ফুটবল ফেডারেশন এই ঘটনায় শোক জানিয়েছে। 

ওয়াহলের স্ত্রী এক টুইটে বলেছেন, তারা এই ঘটনায় পুরোপুরি শোকগ্রস্ত। গত বৃহস্পতিবারই ৪৮তম জন্মদিন পালন করেছেন ওয়াহল। 

৬ ডিসেম্বর ফুটবল (Futbol) নামের একটি মিডিয়ায় প্রকাশিত পডকাস্টে অসুস্থ বোধ করছেন বলে গ্রান্টকে বলতে শোনা যায়। তিনি বুকে টান ও চাপ অনুভব করছিলেন বলে জানান। কাশির সিরাপ দেওয়া হলে ভালো বোধ করছিলেন বলেও পরে জানিয়েছিলেন গ্রান্ট।

সূত্র: বিবিসি

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy