পর্তুগাল-মরোক্কোর সেমিফাইনালে যাওয়ার লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

মরোক্কোর সুযোগ মিস:ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় মরোক্কো। কর্নার থেকে হাকিম জিয়েখ বল উড়িয়ে মারেন বক্সের মধ্যে। সেটাতে

2022-12-10T21:24:17+00:00
2022-12-10T21:24:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পর্তুগাল-মরোক্কোর সেমিফাইনালে যাওয়ার লড়াই শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৯:২৪ পিএম   (ভিজিট : ২১৮)
X


মরোক্কোর সুযোগ মিস:

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় মরোক্কো। কর্নার থেকে হাকিম জিয়েখ বল উড়িয়ে মারেন বক্সের মধ্যে। সেটাতে হেড নেন ইউসেফ এন-নেসেরি। কিন্তু উপর দিয়ে চলে যায় সেটি।

ফেলিক্সের শট ধরে ফেললেন বুনু:

ম্যাচের ৪ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল পর্তুগাল। এ সময় ব্রুনো ফার্নান্দেস ক্রসে বল বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্সকে। তিনি হেড নেন। কিন্তু সেটি ধরে ফেলেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

পর্তুগাল-মরোক্কো লড়াই শুরু:

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে মরোক্কো ও পর্তুগাল। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। তবে নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয়েছে দল দুটি।

আজ জিতলে ইতিহাস গড়বে মরোক্কো। প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে যাবে। অন্যদিকে পর্তুগাল জিতলে তৃতীয়বারের মতো সেমিফাইনালে যাবে তারা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy