জবির তিন বিভাগে শিক্ষক নেবে ৫ জন

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিনটি বিভাগে ৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে

2022-12-11T12:36:38+00:00
2022-12-11T12:36:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবির তিন বিভাগে শিক্ষক নেবে ৫ জন
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম   (ভিজিট : ২৯০)
X


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিনটি বিভাগে ৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দর্শন বিভাগে প্রভাষক পদে তিন জন, মাইক্রোবায়োলজি বিভাগে সহযোগী অধ্যাপক পদে একজন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক পদে একজনসহ মোট পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রভাষক পদে ২৬ ডিসেম্বর ও অধ্যাপক-সহযোগী অধ্যাপক পদে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলিসহ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের www.job.jnu.ac.bd এই লিংকে পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং প্রভাষক পদের জন্য আট সেট ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে।

অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন ফি ৯০০ টাকা এবং প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিওর ক্যাশ বা নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy