নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

উৎসবমূখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই

2022-12-11T17:44:06+00:00
2022-12-11T17:44:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৪১)
X

উৎসবমূখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হচ্ছে দুইদিনব্যাপী 'ইইই ডে-২০২২'।

রোববার (১১ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এসময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিক এবং বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে ইইই ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন এবং লাইন ফলোয়িং রোবট কনটেস্ট ও গেমিং কন্টেস্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং টার্নারি মার্টের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy