জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার

2022-12-11T17:57:58+00:00
2022-12-11T17:57:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২০১)
X

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে ৪টায় শেষ হয়।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন, তাকে নিয়ে জার্মান অ্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি বলেন, তবে এসব দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক, এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো, এটাই প্র্যাকটিস আর কি। এতটুকুই বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy