আর্জেন্টাইন রেফারি রাখায় পর্তুগালের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

পর্তুগাল-মরক্কোর কোয়ার্টার ফাইনালে রেফারি ছিলেন মেসির দেশের মানুষ ফাকুন্দো তেলো। দুই সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির দেশও

2022-12-11T23:04:10+00:00
2022-12-11T23:04:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টাইন রেফারি রাখায় পর্তুগালের ক্ষোভ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ১১:০৪ পিএম   (ভিজিট : ১৮৯)
X

পর্তুগাল-মরক্কোর কোয়ার্টার ফাইনালে রেফারি ছিলেন মেসির দেশের মানুষ ফাকুন্দো তেলো। দুই সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির দেশও আর্জেন্টিনায়। সে কারণেই কিনা ম্যাচের পর রেফারিদের ওপর তোপ দাগিয়েছেন পর্তুগিজ দুই তারকা পেপে ও ব্রুনো ফার্নান্দেস। ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হওয়ার পর তারা দাবি করছেন, রেফারি আর্জেন্টাইন হওয়াতে ম্যাচের ওপর ভিন্নভাবে প্রভাব রাখার চেষ্টা করেছেন।  

পর্তুগিজ টিভিতে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন পেপে, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে আর্জেন্টাইন রেফারি আমাদের ম্যাচে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গতকালকে যা হয়েছে তারপর।’

শেষ দিকে মাত্র ৮ মিনিট যোগ হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পর্তুগিজ এই ডিফেন্ডার, ‘দ্বিতীয়ার্ধে আমরা কী খেলেছি? গোলকিপারকে মাটিতে ফেলে দিয়েছে। তারপরও মাত্র ৮ মিনিট যোগ হয়েছে। আমরা কঠোর পরিশ্রম করলাম আর রেফারি যোগ করলো মাত্র ৮ মিনিট।’

ব্রুনোও বলেছেন, আরেকটু বেশি ইনজুরি টাইম যোগ করা উচিত ছিল। আর্জেন্টাইন রেফারি থাকায় বিষয়টা ভালোভাবে দেখছেন না তিনি নিজেও, ‘দুর্ভাগ্যবশত এই টুর্নামেন্টে কোনও পর্তুগিজ রেফারি নেই। কিন্তু এমন রেফারি রয়েছে, যাদের দল এখনও টুর্নামেন্টে টিকে আছে। আমার কাছে বিষয়টা অদ্ভুত লেগেছে।’ 

তারপর যোগ করে বলেছেন, ‘প্রথমার্ধে রেফারি মাত্র দুই মিনিট যোগ করেছেন। দ্বিতীয়ার্ধে ৮ মিনিট। অথচ পরের অর্ধে খেলা প্রায় ১৫-২০ মিনিট বন্ধ ছিল। তাই আমরা জানতাম মরক্কোর চেয়েও আমাদের কার বিপক্ষে বেশি খেলতে হবে।’

বাবু/এসআর 





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy