ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ২২৪

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে ঢাকায়

2022-12-12T17:09:05+00:00
2022-12-12T17:09:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ২২৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৫৭)
X

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে ঢাকায় ১১৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬৬ জনে অপরিবর্তিত রয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪৫৭ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬০ হাজার ৫২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ২২৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ২৯৯ জন চিকিৎসা নেন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৫৯ হাজার ২৭৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৫৩৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ৭৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy