ডিজিটাল ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশের ব্যাংকগুলো ক্রমেই ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগুচ্ছে। তাই এ ইস্যুসহ নানা কারণে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ

2022-12-12T18:12:55+00:00
2022-12-12T22:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিজিটাল ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পিএম  আপডেট: ১২.১২.২০২২ ১০:১৮ পিএম  (ভিজিট : ২০৩)
X

বাংলাদেশের ব্যাংকগুলো ক্রমেই ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগুচ্ছে। তাই এ ইস্যুসহ নানা কারণে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আজকে দুই তিনটি বিষয়ে (নির্ধারিত আলোচ্যসূচির বাইরে) আলোচনা হয়েছে। এরমধ্যে একটি সাইবার সিকিউরিটির বিষয়। এটাকে আরও জোর দিতে বলা হয়েছে। সাইবার নিরাপত্তা এখন হঠাৎ করে বাড়ানোর বিষয়ে কেন তৎপরতা? কোনো বিশেষ কারণ আছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কারণ না। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার (বিষয়) দেখতেছিলাম। এক্ষেত্রে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য... অনেকেরই যাতে কোনভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।

‘আমি সম্প্রতি আমেরিকাতে ছিলাম। ওইখানেও দেখলাম দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাক হয়ে গেছে। সেজন্য নিরাপত্তার স্বার্থে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার কারণ, আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। সাইবার সিকিউরিটি তো জেনারেল একটি কনসেপ্ট।’ এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টারের নিরাপত্তা বাড়ানো ছাড়াও সাবমেরিন ক্যাবল ইস্যুতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি কেবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও কুইকলি কাজ করা হয় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাবু/এসআর







Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy