পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স পেল এসএসএল কমার্জ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

এসএসএল কমার্জ লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস

2022-12-12T18:30:33+00:00
2022-12-12T18:30:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স পেল এসএসএল কমার্জ লিমিটেড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৭১)
X

এসএসএল কমার্জ লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে, বাংলাদেশ ব্যাংক এসএসএল কমার্জ লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দে‌শের অভ্যন্ত‌রে ‘এসএসএল কমার্জ’ ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর (হোয়াইট লেভেল মার্চেন্ট অ্যাক্যুয়ারিং) হিসেবে লাইসেন্স দিয়েছে।

উল্লেখ্য, পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস দিয়ে থাকে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটরের অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।

বাবু/এসআর






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy