ঢামেক হাসপাতালের ৫ কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৫ কর্মচারীকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ও গতকাল সোমবার (১২

2022-12-13T16:31:05+00:00
2022-12-13T16:38:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢামেক হাসপাতালের ৫ কর্মচারীকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৩১ পিএম  আপডেট: ১৩.১২.২০২২ ৪:৩৮ পিএম  (ভিজিট : ২৩১)
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৫ কর্মচারীকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ও গতকাল সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল আলম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের স্বাস্থ্য অধিদপ্তর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়। 

বদলি হওয়া কর্মচারীরা হলেন, মো আলম (সর্দার), মো. আয়নাল হক (পরিচ্ছন্নকর্মী), মো. মনির হোসেন ( অফিস সহায়ক), মো. শহিদুল ইসলাম (মিন্টু) (অফিস সহায়ক) ও আবু হানিফ (অফিস সহায়ক)।

গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) জারি করা অফিস আদেশে বলা হয়, মো. আলমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সর্দার হিসেবে সংযুক্তিতে কাজ করার জন্য ন্যস্ত করা হলো। তিনি বেতন-ভাতাদি তার মূল কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করবেন।  অন্যদিকে সোমবার (১২ ডিসেম্বর) জারি করা আদেশে মো. আয়নাল হককে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীর পরিচ্ছন্নকর্মী হিসেবে ন্যস্ত করা হয়। 

একই আদেশে মো. মনির হোসেন ও মো. শহিদুল ইসলামকে (মিন্টু) স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে সংযুক্তিতে কাজ করার জন্য ন্যস্ত করা হয়। এছাড়া আবু হানিফকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অফিস সহায়ক হিসেবে বদলি করা হয়। তারা তাদের বেতন-ভাতাদি মূল কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করবেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy