রমজানে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদা‌নির

2022-12-13T19:23:41+00:00
2022-12-13T19:23:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:২৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। ডলার সংকটের কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ প্রদান করা হচ্ছে। এই সুবিধা ২০২৩ সা‌লের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

গত রোববার (১১ ডিসেম্বর) এ সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এ ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করবে।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy