ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ

2022-12-14T10:26:31+00:00
2022-12-14T10:26:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১০:২৬ এএম   (ভিজিট : ২৩২)
X


ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে।

২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল সাড়ে ৩টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের স্বাক্ষরিত তফসিল থেকে এসব তথ্য জানা যায়।

তফসিল অনুযায়ী, সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং ১০ জন সদস্যসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ওইদিনই মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীরা ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৯ ডিসেম্বর রাত ৮টার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিলে আরও জানানো হয়, সমিতির সদস্য তালিকা ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সমিতির অফিসে পাওয়া যাবে। যেসব শিক্ষক সদস্য নন তাদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে অনুরোধ জানানো যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বা সভাপতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ১৯ ডিসেম্বর রাত ৮টার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নির্বাচনের দিনও যথানিয়মে সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy