ফাইনালই হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

আগেই আভাস দিয়েছিলেন, কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর লিওনেল মেসি নিশ্চিত করলেন, ফাইনালই হতে যাচ্ছে

2022-12-14T12:35:12+00:00
2022-12-14T12:35:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফাইনালই হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩৫ পিএম   (ভিজিট : ২৫৫)
X


আগেই আভাস দিয়েছিলেন, কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর লিওনেল মেসি নিশ্চিত করলেন, ফাইনালই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ।

আর্জেন্টাইন মিডিয়াকে মেসি বলেন, ‘আমি খুব খুশি, এটা অর্জন করতে পেরে এবং ফাইনাল খেলে আমার বিশ্বকাপ যাত্রা শেষ করতে পেরে।’

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। ওই সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আরেকটি বিশ্বকাপ খেলার কথা মোটেও ভাবছেন না ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, ‘পরেরটা অনেক বছর পর। আমি মনে করি না আবার খেলতে পারবো। এভাবে শেষ করতে পারা দুর্দান্ত।’

২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। আগামী রোববার ৩৬ বছরের ট্রফিখরা ঘুচানোর সুযোগ। মেসি যে ফর্মে আছেন, এবার সেই আক্ষেপ পূরণের দারুণ সম্ভাবনা আছে।

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনার সব রেকর্ড ভেঙে দিয়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে খেলা, গোল করা ও অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। এনিয়ে তিনি বলেন, ‘এটা দারুণ (রেকর্ড)। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের উদ্দেশ্য অর্জন করা, যেটা সবচেয়ে সুন্দর। আমরা আর একধাপ দূরে, কঠিন লড়াই করেছি। আমরা এবার লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেবো।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy