জবি নাট্যকলা বিভাগের প্রযোজনায় ‘স্যার একটু বাইরে আসবেন’

তানজিল আহম্মেদ, জবি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা “স্যার একটু বাইরে আসবেন?” বুধবার (১৪ ডিসেম্বর)

2022-12-14T17:43:55+00:00
2022-12-14T17:43:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবি নাট্যকলা বিভাগের প্রযোজনায় ‘স্যার একটু বাইরে আসবেন’
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৬২)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা “স্যার একটু বাইরে আসবেন?” বুধবার (১৪ ডিসেম্বর) নাট্যকলা বিভাগের উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়। 
 
যৌথভাবে নাট্য প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা এবং কৃপাকণা তালুকদার। নাটকটির পোশাক পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া। নাট্যকলা বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর সার্বিক সহযোগিতায় নাট্যকলা বিভাগের ৮ম আবর্তনের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা উক্ত নাট্য প্রযোজনায় অংশগ্রহণ করেন। তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবির। 
 
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শহীদ বুদ্ধিজীবি ডাক্তার আলীম চৌধুরীর কণ্যা ডাক্তার নুজহাত চৌধুরী। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, নাট্য প্রযোজনা “স্যার একটু বাইরে আসবেন?” এর প্রথম প্রদর্শনী সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে (শান্ত চত্ত্বর), ২য় প্রদর্শনী দুপুর ২.০০ এবং ৩য় প্রদর্শনী দুপুর ৩.০০ টায় মুজিব মঞ্চে প্রদর্শিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy