‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা’

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

স্বপ্নের ফুটবল খেলছেন তিনি। বল পায়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও ছড়াচ্ছেন মুগ্ধতা! বয়স ৩৫ ছাড়িয়েছে, বিশ্বকাপ শিরোপা জেতার

2022-12-14T17:54:58+00:00
2022-12-14T17:54:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২২৫)
X

স্বপ্নের ফুটবল খেলছেন তিনি। বল পায়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও ছড়াচ্ছেন মুগ্ধতা! বয়স ৩৫ ছাড়িয়েছে, বিশ্বকাপ শিরোপা জেতার এটাই শেষ সুযোগ। শেষটাতে এসে নিজেকে উজাড় করে দিচ্ছেন লিওনেল মেসি। সেমিফাইনালেও তিনিই সেরা। তার ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে মঙ্গলবার রাতে অনায়াসে হারিয়েছে আর্জেন্টিনা। তিনি গোল করেছেন, করিয়েছেন!

লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে পা রেখেছে স্বপ্নের ফাইনালে। ফাইনালে পা রাখার মিশনে মেসি শুধু গোলই করেননি, অসাধারণ অ্যাসিস্টে গোল করিয়েছেন সতীর্থ জুলিয়ান অ্যালভারেজকে দিয়ে। দল এখন পাচ্ছে শিরোপার সুবাস। ১৯৮৬ সালের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে লাতিন জায়ান্টরা। 

মেসির এমন মুগ্ধ করা ফুটবল দেখে আর আবেগ ধরে রাখতে পারলেন না লুইস সুয়ারেজ। প্রাক্তন ক্লাব সতীর্থ ও বন্ধুকে স্যালুট জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উরুগুয়ের এই কিংবদন্তি লিখেছেন, ‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা। এটা দেখাতে গিয়ে কখনও ক্লান্ত হইও না।  তোমার জন্য গোটা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তুমি ফুটবলের জন্য যা করেছ, অসাধারণ আমার বন্ধু।’

কাতার বিশ্বকাপ অবশ্য ভাল হয়নি উরুগুয়ের। কেঁদে মাঠ ছাড়তে হয়েছে সুয়ারেজের। তার দল জিতেও নকআউট পর্বে উঠতে পারেনি। সুয়ারেজদের গ্রুপে ছিল পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও ঘানা। পর্তুগাল এক ম্যাচ হাতে রেখেই উঠে শেষ ষোলতে। এরপর দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালের বিপক্ষে জিততেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। ঘানাকে ২-০ গোলে হারিয়েও পরের রাউন্ডে যেতে পারেনি লাতিন আমেরিকার দলটি।

দল বিদায় নিতেই কান্নায় ভেঙে পড়েছিলেন সুয়ারেজ। এবার বন্ধু মেসির খেলা দেখে নিশ্চয়ই সেই দুঃখ কিছুটা হলেও ভুলছেন। মেসির দল আর্জেন্টিনা অনায়াসে ক্রোয়েশিয়াকে হারিয়ে পা রেখেছে কাতার বিশ্বকাপের ফাইনালে।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy