রিজভী আরও ৪ মামলায় গ্রেপ্তার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ

2022-12-15T12:50:19+00:00
2022-12-15T12:50:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিজভী আরও ৪ মামলায় গ্রেপ্তার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ পিএম   (ভিজিট : ২২৬)
X


রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারাধীন তিন মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আর এক মামলা তদন্তাধীন। এ চার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।

এদিন রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ৮ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

-বাবু/এ.এস







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy