প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৩:২৭ পিএম আপডেট: ১৫.১২.২০২২ ৩:৩৪ পিএম (ভিজিট : ২৩৪)

X
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বিকাল সাড়ে ৩টায় এই সম্মেলন হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বৃহস্পতিবার টেলিফোনে এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, আজ বেলা সাড়ে ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে তা জানাতে পারেননি শায়রুল।
-বাবু/এ.এস