
বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড প্রদানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করল ঢাকা কলেজ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের মূলভবনের সামনের বাগানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও গার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুন, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং যুব রেড ক্রিসেন্ট এবং ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার প্রতি সম্মান জানানো হয়।
বাবু/এসআর