এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭১ জনে

2022-12-17T18:45:55+00:00
2022-12-17T18:45:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৮২)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এখন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪০৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৩৪৩ জন রোগী।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬১ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৬৪১ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ২৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ১৯৪ জন হাসপাতাল ছাড়েন।

-বাবু/এ.এস







Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy