বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এই

2022-12-17T19:54:00+00:00
2022-12-17T19:54:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২২২)
X


২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে বৈঠকে বসেছে আওয়ামী লীগের  জাতীয় কমিটি। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এই বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক করে আওয়ামী লীগ। এই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।

-বাবু/এ.এস







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy