ইনজুরির ‘গুজব’ উড়িয়ে যে বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খবর চাউর হয় চোটাক্রান্ত আর্জেন্টিনার

2022-12-17T20:49:44+00:00
2022-12-17T20:49:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইনজুরির ‘গুজব’ উড়িয়ে যে বার্তা দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৮৭)
X


রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খবর চাউর হয় চোটাক্রান্ত আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।

এমন খবর প্রকাশ হতেই হতাশ হয়ে পড়েন বিশ্বের কোটি কোটি মেসি ভক্ত। তবে আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, এটা সম্পূর্ণ ভুয়া খবর।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি নিজেও জানিয়েছেন তিনি ফাইনালের জন্য প্রস্তুত আছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে ছোট্ট এক বার্তায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি লিখেছেন, ‘আমি প্রস্তুত আছি। চলো যাই আর্জেন্টিনা।’

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বরাত দিয়ে জানিয়েছে, ‘মেসি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছেন। ফাইনালেও ধারাবাহিকতা রেখে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন। আর প্রতি ম্যাচেই তো মেসি সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পাচ্ছেন। তিনি হল্যান্ডের বিপক্ষে টানা ১২০ মিনিট খেলেছেন। তাঁর চোট নিয়ে কোনো সমস্যা নেই।’

-বাবু/এ.এস







Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy