৪২ মিনিটে ওরসিচের অসাধারণ এক গোলে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এ সময় মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বল বামদিকে পেয়ে কোনাকুনি শট নেন। বল দূরের পোস্টে লেগে জালের ভেতরে যায়। আর ক্রোয়েশিয়া এগিয়ে যায় ২-১ গোলে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়াটরা।